স্কুল-কলেজ শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগমী ৯ অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। সোমবার ( ২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। অফিস আদেশ আগামীকাল মঙ্গলবার জারি হবে বলে জানা যায়। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৩৮৬৫/৪ তারিখ : ০৩/১০/২০২৩ প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দৈনিক শিক্ষাডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা, বাংক ম্যানেজার ও কয়েকজন কথিত বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে বলে এমপিওভুক্ত শিক্ষকদের মত।


No comments