স্কুল-কলেজ শিক্ষকদের আগস্ট মাসের এমপিওর চেক ছাড়
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের আগস্ট (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
বুধবার (৩০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দৈনিকশিক্ষাডটকমকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৩৩৮১/৪ তারিখ : ৩০/৮/২০২৩
প্রতি মাসের শেষের দিকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা
দৈনিক শিক্ষাডটকমে ফোন ও ইমেইল করে জানতে চান কবে চেক ছাড় হবে। ইএফটি হলে
আর এমনটা দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা ও কয়েকজন
ফেসবুক ভিত্তিক বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে বলে
এমপিওভুক্ত শিক্ষকদের মত।


hi
ReplyDelete